• Welcome to Daffodil Computers Ltd..
 

News:

Daffodil Computers Limited is a leading It solution & education solution public company with a good relation to customers it has earned big respect from clients

Main Menu
Menu

Show posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.

Show posts Menu

Topics - sabuj

#21

দেশের বাজারে ভিভোর ফ্ল্যাগশিপ ভি ২০ স্মার্টফোন


দেশের বাজারে মিলছে ক্যামেরাসহ বিভিন্ন প্রযুক্তির আধুনিক সংষ্করণ নিয়ে করা স্মার্টফোন ভিভো ভি-২০। গত ৯ সেপ্টেম্বর নতুন এই ফ্ল্যাগশিপ ফোনটি বাজারে আনার ঘোষণা দেয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। এর প্রি বুকিং চলেছে ১৫ অক্টোবর পর্যন্ত। গ্রাহকরা এখন দেশের বিভিন্ন আউটলেটে ও শো রুম থেকে ফোনটি কিনতে পারবেন।

ভিভো ভি২০ স্মার্টফোনটিতে প্রথমবারের মতো আই অটোফোকাস প্রযুক্তি যুক্ত করা হয়েছে , যার মাধ্যমে ফোকাস ঠিক রেখে স্পষ্ট ছবি তুলার সুবিধা দিবে এই ফ্ল্যাগশিপ ফোন টি। এছাড়াও ভিভো ভি২০তে এজি গ্লাস, ডুয়েল ভিডিও ক্যামেরাসহ দারুণ কিছু প্রযুক্তি যুক্ত করা হয়েছে। স্মার্টফোনটিতে ৪৪ এমপি সেলফি ক্যামেরা যুক্ত করা হয়েছে- যা এ যাবৎকালের সবচেয়ে বড় সেলফি ক্যামেরা।

ফোনটির বাজার মূল্য রাখা হয়েছে ৩২ হাজার ৯৯০ টাকা, পাওয়া যাচ্ছে সানসেট মেলোডি ও মিডনাইট জ্যাজ রঙে।

৪০০০ এমএইচ ব্যাটারি যুক্ত ভিভো ভি২০ এর পেছনে তিনটি ক্যামেরা যুক্ত করা হয়েছে। ক্যামেরাগুলো যথাক্রমে ৬৪, ৮ ও ২ এমপির। এবং সামনের ক্যামেরাটি ৪৪ এমপির অটোফোকাস যুক্ত। এছাড়া সুপার ওয়াইড অ্যাঙ্গেল নাইট মোড ও ট্রাইপোড নাইট মোডের কারণে গভীর অন্ধকারেও ভালো ছবি তুলবে ভিভো ভি২০।

ফানটাচ ওএস১১ ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০ জি দিয়ে পরিচালিত ভিভো ভি২০ স্মার্টফোনটির র‌্যাম ও রম ৮ ও ১২৮ জিবি। এছাড়াও ফোনটির ডিসপ্লেতে ৬ দশমিক ৪৪ ইঞ্চির-যাতে এজি গ্লাস প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

ভিভো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডিউক বলেন, "মিডরেঞ্জের নতুন এই ফ্ল্যাগশিপ ফোনটিতে আমরা অটোআইফোকাস প্রযুক্তি এনেছি যার মাধ্যমে গ্রাহকেরা মোবাইল ফটোগ্রাফিতে পেশাদার ফটোগ্রাফির সুবিধা পাবে। এছাড়াও ডুয়েল ভিডিও ক্যামেরার সুবিধা থাকায় অনলাইনে ক্লাস করতে অথবা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরিতে স্মার্টফোনটি কাজে লাগবে বলে আমরা আশা করছি।"


Source: https://www.kalerkantho.com/online/corporatecorner/2020/10/19/967246
#22
রিয়েলমি ৭ প্রো স্মার্টফোনে ৬৫ ওয়াটের চার্জার


বিশ্বের দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি বাংলাদেশে তাদের নতুন হ্যান্ডসেট রিয়েলমি ৭ প্রো উন্মোচন করেছে। আকর্ষণীয় মূল্যে রিয়েলমির নতুন স্টাইলিশ ও শক্তিশালী পারফরমেন্সের এ ফোনটি ব্যবহারকারীকে দিবে ফোন ব্যবহারের চমৎকার অভিজ্ঞতা।

স্মার্টফোনটিতে রয়েছে ৬৫ ওয়াট সুপার ডার্ট চার্জ সুবিধা। এ ফিচারের ফলে ফোনটি মাত্র ৩৪ মিনিটে পুরো চার্জ দেয়া যাবে, যা রিয়েলমি ৭ প্রো'কে দেশের সেরা চার্জিং ফোনে পরিণত করেছে।

মোবাইল গেমিং, মোবাইল ফটোগ্রাফি কিংবা মোবাইলে অফিসের কাজ করা যেটাই হোক না কেনো, আমাদের মধ্যে অনেকেরই অভিজ্ঞতা হয়েছে ঠিক প্রয়োজনের মুহূর্তে ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার। এছাড়াও, প্রায়ই অনেককে দেখা যায় পাওয়ার ব্যাংক কিংবা চার্জার অথবা অতিরিক্ত আরেকটি ফোন ব্যবহার করতে, কারণ যদি তার ফোনে চার্জ শেষ হয়ে যায় এ আশঙ্কায়। সেক্ষেত্রে, রিয়েলমি ৭ প্রো ব্যবহারে চার্জের জন্য হয়তো ব্যবহারকারীর আর অন্য কোনো ডিভাইস ব্যবহারের প্রয়োজন হবে না।

মিরর সিলভার এবং মিরর ব্লু – এ দু'টি রঙে অবিশ্বাস্য দামে মাত্র ২৭,৯৯০ টাকায় ৪,৫০০ মিলি অ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারির সাথে উন্নত ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তির রিয়েলমি'র নতুন এই স্মার্টফোনটি বাজারে পাওয়া যাচ্ছে। ডিভাইসটি মাত্র ১২ মিনিটে ৫০ শতাংশ চার্জ হবে। গরম হওয়া প্রতিরোধেও বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ডিভাইসটিতে। গেম খেলার সময়ও চার্জ দেয়া যাবে ডিভাইসটি। গেমিং-এর সময় মাত্র ৩০ মিনিটে এ ফোনটি ৪৩ শতাংশ চার্জ হবে। এছাড়াও, মাত্র তিন মিনিটে ফোনটি চার্জ হবে ১৩ শতাংশ, যা দিয়ে তিন রাউন্ড পাবজি (১.২২ ঘণ্টা) খেলা যাবে, আড়াই ঘন্টা ইউটিউব দেখা যাবে, ২ ঘণ্টা ইনস্টাগ্রাম ব্রাউজ করা যাবে এবং ৪ দিন ফোনটি স্ট্যান্ডবাই মোডে রাখা যাবে। রিয়েলমি ৭ প্রো'তে অ্যালগরিদম প্রযুক্তিতে ৯৮ শতাংশ আলট্রা এফিসিয়েন্সি নিশ্চিত করা হয়েছে। টাইপ-সি ইউএসবি কেবলে ১০ভোল্ট ৬.৫ অ্যাম্পিয়ারের চার্জ নেয়ার পাশাপাশি রিয়েলমি ৭ প্রো ১৮ ওয়াট পিডি/কিউসি চার্জও সমর্থন করবে।

ফোনটিতে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। এ সেটআপে মূল ক্যামেরা হিসেবে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের আল্ট্রা হাই রেজ্যুলেশনের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যার অ্যাপারচার এফ/১.৮। ৩২ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেয়ার রয়েছে ৮৫ ডিগ্রি ফিল্ড অব ভিউ এবং সেকেন্ডারি ক্যামেরা হিসেবে সাথে আছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সাথে আছে ২ মেগাপিক্সেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোর্ট্রেট ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। প্রতিদিনের মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দী করতে রিয়েলমি ৭ প্রো'র ক্যামেরায় রয়েছে স্টারি মোড, সুপার নাইটস্কেপ, প্যানোরামিক ভিউ, টাইমল্যাপ্স, পোর্ট্রেট মোড, এইচডিআর, আল্ট্রা ওয়াইড মোড, আল্ট্রা ম্যাক্রো মোড, এআই সিন রিকগনিশন, এআই বিউটি, ফিল্টার, ক্রোমা বুস্ট, স্লো মোশন এবং বোকেহ ইফেক্ট কন্ট্রোল ফিচার। ভিডিও মোডে রয়েছে স্ট্যাবিলাইজেশন সহ ফোর-কে/৩০এফপিএস ভিডিও রেকর্ডিং সুবিধা। এবং রয়েছে ১০৮০পি/১২০এফপিএস, ৭২০পি/২৪০এফপিএস স্লো-মো রেকর্ডিং ফিচার।

ডিভাইসটির কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর সাথে ৮ ন্যানোমিটারের অক্টাকোর সিপিইউ, ও অ্যাড্রিনো ৬১৮ জিপিইউ'র সাথে ২.৩ গিগাহার্টজ গতিতে কাজ করার সুযোগ করে দিবে। এর ফলে, ফোনটির পারফরমেন্স হবে প্রত্যাশার চেয়েও ভালো। বিনোদনে ভিন্ন মাত্রা দিতে ফোনটিতে রয়েছে ৬.৪ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে। মুভি দেখা, গেম খেলা ও অনলাইন স্ট্রিমিং উপভোগ করা যাবে ফোনটির ফুল এফএইচডি প্লাস ডিসপ্লে'তে।

স্মার্টফোনটিতে রয়েছে ১২৮ জিবি ইউএফএস ২.১ স্টোরেজ। এর ফলে, এ ডিভাইস ব্যবহারকারীদের স্টোরেজ নিয়ে ভাবতে হবে না। সুপার স্পিড নিশ্চিতে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম। চমৎকার অডিও এক্সপেরিয়েন্সে ফোনটিতে রয়েছে ডলবি অ্যাটমোস ডুয়াল স্টেরিও স্পিকার। রিয়েলমি ৭ প্রো'তে ব্যবহার করা হয়েছে রিয়েলমি ইউআই ভিত্তিক অ্যান্ড্রয়েড ১০।

রিয়েলমি ৭ প্রো ফোনটির ওজন মাত্র ১৮২ গ্রাম। আর এর স্ক্রিন-টু-বডি রেশিও ৯০.৮ শতাংশ। নন্দনতাত্ত্বিক লাইট এফেক্টের রিয়েলমি ৭ প্রো'র ডিজাইন করা হয়েছে প্রকৃতি থেকে মিরর স্পেসের অনুপ্রেরণায়।

ফোন ব্যবহারে যেকোন সময়ই ঘটতে পারে দুর্ঘটনা। আর এ দুর্ঘটনা থেকে সুরক্ষায় রিয়েলমি ৭ প্রো'তে রয়েছে তিন স্তরের ওয়াটার প্রুফিং টেকনোলজি। ডিভাইসটিতে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুবিধাও। অসাধারণ পারফরমেন্সের জন্য রিয়েলমি ৭ প্রো প্রথম স্মার্টফোন হিসেবে টিইউভি রেইনল্যান্ড স্মার্টফোন রিলায়াবিল্যাটি ভেরিফিকেশন টেস্টে উত্তীর্ণ হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে রিয়েলমি।


Source: https://www.kalerkantho.com/online/corporatecorner/2020/10/19/967177
#23

নতুন ফিচার আনতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ


কয়েকটি নতুন ফিচার আনতে যাচ্ছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এর অন্যতম হলো 'এনিমেটেড স্টিকার প্যাক'। অ্যানড্রয়েড অ্যাপেই শুধু নয়, আইওএস অ্যাপেও পাওয়া যাবে ফিচারটি। ৩.৪ মেগাবাইট আকারের ফিচারটির নাম 'বেবি শার্ক অ্যান্ড সার্চ'।

স্টিকার প্যাক ছাড়াও থাকবে 'স্টিকার সার্চ' নামের আরো এক ফিচার। এটির সাহায্যে পছন্দমতো স্টিকার বেছে নিতে পারবেন ব্যবহারকারীরা। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে কোনো কোনো ব্যবহারকারীর কাছে এই স্টিকার বেছে নেওয়ার অপশন দিয়েছে হোয়াটসঅ্যাপ। এ ছাড়া 'ইন-অ্যাপ সাপোর্ট' ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের অফিশিয়াল সাপোর্ট টিমের সঙ্গে চ্যাটের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।


সূত্র : ইন্টাননেট
#24

মেমোরি চিপের ব্যবসা বিক্রি করে দিচ্ছে ইন্টেল


মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল তাদের মেমোরি চিপের ব্যবসা বিক্রি করে দিচ্ছে দক্ষিণ কোরিয়ার আরেক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এসকে হাইনিক্সের কাছে। এ জন্য হাইনিক্সকে খরচ করতে হবে ৯০০ কোটি ডলার। এর ফলে এই প্রতিষ্ঠান হতে যাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফ্ল্যাশ মেমোরি চিপ নির্মাতা। এই ব্যাবসায়িক চুক্তি সফল হলে ইন্টেলের ন্যান্ড মেমোরি চিপ ব্যবসা এবং এর সংশ্লিষ্ট উৎপাদন ও ডিজাইন পেটেন্টেরও মালিক হবে হাইনিক্স। পাশাপাশি চীনে থাকা ইন্টেলের চিপ তৈরি কারখানাগুলোরও মালিক হবে তারা। চুক্তিটি এমন এক সময় হলো, যখন ইন্টেল স্বীকার করেছে যে তারা পরবর্তী প্রজন্মের চিপ উৎপাদন করতে বেশ ঝামেলা পোহাচ্ছে। জুলাইয়ে প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছিল, ৭ ন্যানোমিটার চিপের উৎপাদন করতে তাদের ২০২২ সাল পর্যন্ত সময় লেগে যেতে পারে। অন্যদিকে ইন্টেলের দুই প্রতিদ্বন্ধী তাইওয়ানের সেমিকন্ডাক্টর প্রস্তুতকারী প্রতিষ্ঠান টিএসএম এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং এরই মধ্যে সফলভাবে চিপ উৎপাদন ও বিক্রি করে যাচ্ছে।

সূত্র : সিএনএন
#25

শস্য যাচাইকারী রোবট


আপনার ক্ষেতের ধানগুলো কতটুকু বড় হলো? যথাযথভাবে পুষ্টি পাচ্ছে তো? এসব দেখভালের জন্য গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট তৈরি করেছে শস্য যাচাইকারী রোবট। এসব মাঠের ফসলের কোনো ক্ষতি করা ছাড়াই ফসলের উচ্চতা, পাতা ও ফলের আকারের মতো তথ্য সংগ্রহ করতে পারে। প্রজেক্ট মিনারেল নামের প্রকল্পটি আর্জেন্টিনা, কানাডা, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের কৃষকদের সঙ্গে কাজ করছে।

সূত্র : বিবিসি
#26

চীনের অনলাইন গ্রসারি বাজারও দখল করতে চায় আলিবাবা


চীনের অন্যতম রিটেইল গ্রুপ সান আর্টের আরো ৩৬ শতাংশ শেয়ার কিনে নিল ই-কর্মাস প্রতিষ্ঠান আলিবাবা; যদিও এর আগেই এ প্রতিষ্ঠানের ৩৬ শতাংশ শেয়ার কেনা ছিল তাদের। ফলে এখন থেকে রিটেইল গ্রুপের মোট ৭২ শতাংশ শেয়ারের মালিক আলিবাবা। এ জন্য তাদের খরচ করতে হয়েছে ৩৬০ কোটি ডলার। সোমবার এটি নিশ্চিত করে সান আর্ট।

চীনের দ্রুত বর্ধমান অনলাইন গ্রসারি শিল্পের প্রথম স্থানটি দখল করার জন্য এই উদ্যোগ নিল আলিবাবা। এ ক্ষেত্রে তাদের মূলত লড়াই করতে হবে চীনের আরেক অনলাইন গ্রসারি বিক্রেতা প্রতিষ্ঠান জেডির সঙ্গে।



সূত্র : সিএনএন
#27
Robotics / রোবট
October 19, 2020, 04:56:43 PM

রোবট


ক্যালিফোর্নিয়া সান ডিয়েগো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তৈরি করেছেন এমন একটি রোবট, যা দেখতে স্কুইডের মতো। এটির নিজের শরীরেই রয়েছে চালিকাশক্তি। পানির নিচে অনুসন্ধানজাতীয় গবেষণার জন্য এতে রয়েছে একটি করে সেন্সর ও ক্যামেরা। স্কুইড রোবটটি তৈরিতে বেশির ভাগ ক্ষেত্রে অ্যাক্রিলিক পলিমার জাতীয় নরম উপকরণ ব্যবহার করা হয়েছে।

সূত্র : ম্যাশেবল
#28

ইন্টারনেট ও কেবল সেবায় স্বস্তি


প্রতিদিন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে তিন ঘণ্টা করে ব্রডব্যান্ড ইন্টারনেট ও কেবল টিভি নেটওয়ার্ক বন্ধের সিদ্ধান্তে দেশজুড়ে সৃষ্ট উদ্বেগ-উৎকণ্ঠা আপাতত কেটে গেছে। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের ত্বরিত উদ্যোগে ইন্টারনেট সার্ভিস প্রভাইডার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (আইএসপিএবি) ও কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আন্দোলন কর্মসূচি প্রধানমন্ত্রীর কাছ থেকে সমাধান আসার আগ পর্যন্ত স্থগিত করেছে।

গতকাল শনিবার সন্ধ্যায় এক ভার্চুয়াল সভায় সর্বশেষ এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় বলা হয়, স্থানীয় সরকার মন্ত্রী ঢাকার দুই সিটি করপোরেশনকে চিঠি দিয়ে সংশ্লিষ্ট এলাকায় ইন্টারনেট সার্ভিস প্রভাইডার ও কেবল টিভির আর কোনো ঝুলন্ত তার অপসারণ না করার পরামর্শ দিয়েছেন। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সমস্যা সমাধানের জন্য লন্ডন থেকে আজ রবিবার সকালে দেশে ফিরছেন। নগর ভবনে কনফারেন্স রুমে আজ আইএসপিএবি এবং কোয়াব প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠক রয়েছে। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এ বিষয়ে আইনমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকেও সমস্যা জানিয়ে তা প্রধানমন্ত্রীকে অবগত করাতে বলা হয়েছে। আজ বিষয়টি প্রধানমন্ত্রীকে সরাসরি জানানো হতে পারে।

আইএসপিএবি ও কোয়াব প্রতিনিধিদের সঙ্গে গতকাল সন্ধ্যার ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আফজাল হোসেন।

মন্ত্রী মোস্তাফা জব্বার আইএসপিএবি ও কোয়াব নেতাদের বলেন, 'বিষয়টি নিয়ে ডিএসসিসি মেয়রের সঙ্গে আমার কথা হয়েছিল। সম্ভবত তাঁকে ভুল ধারণা দেওয়া হয়েছিল। তথ্যমন্ত্রী ও এলজিআরডি মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। এলজিআরডি মন্ত্রী সিটি করপোরেশনকে তার না কাটার পরামর্শ দিয়ে চিঠি দিয়েছেন।' মন্ত্রী আইএসপিএবি ও কোয়াব প্রতিনিধিদের কাছে প্রধানমন্ত্রীর কাছ থেকে সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত আন্দোলন কর্মসূচি স্থগিত রাখার অনুরাধ জানান। তিনি বলেন, 'প্রধানমন্ত্রী বাস্তব পরিস্থিতি বিবেচনায় তাত্ক্ষণিক সিদ্ধান্ত নিতে পারেন। আমার মনে হয়, দ্রুতই এ বিষয়ে একটি সমাধান পাওয়া যাবে।'

আইসিটি প্রতিমন্ত্রী তাঁর নিজ সংসদীয় এলাকা নাটোরের সিংড়া থেকে সভায় যোগ দেন। সভার শুরুতেই আইএসপিএবি ও কোয়াব নেতাদের তিনি বলেন, 'সমস্যাটি নিয়ে আমি প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সঙ্গে কথা বলেছি। আগামীকাল (আজ রবিবার) প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা হতে পারে। আপনাদের প্রতি অনুরোধ, একটা যৌক্তিক সমাধানে আসার জন্য আপনারা এক সপ্তাহ সময় দিন। এ সময়ে ইন্টারনেট সার্ভিস প্রভাইডারদের যেন কোনো ক্ষতি না হয়, সে বিষয়টি আমরা দেখব।' প্রতিমন্ত্রী আরো জানান, বিষয়টি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গেও তাঁর আলোচনা হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ সচিব আফজাল হোসেন আইএসপিএবি ও কোয়াব সদস্যদের ধর্মঘট থেকে সরে আসার অনুরোধ জানিয়ে বলেন, 'বাংলাদেশ ব্যাংক থেকে বিষয়টি সম্পর্কে উদ্বেগ জানানো হয়েছে। আমি বিষয়টি নিয়ে ডিএসসিসির প্রধান নির্বাহী ও জনসংযোগ কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। আশা করছি, এর একটা সমাধান হয়ে যাবে।'

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের কাছ থেকে এমন আশ্বাস পাওয়ার পর আইএসপিএবি ও কোয়াব নেতারা তাঁদের প্রতীকী কর্মসূচি সাময়িক স্থগিতের ঘোষণা দেন। আইএসপিএবির সভাপতি এম এ হাকিম প্রথমে আজ রবিবার তাঁদের কর্মসূচি স্থগিত রাখার ঘোষণা দেন। তিনি বলেন, আজ ঢাকা দক্ষিণ সিটির মেয়রের সঙ্গে বৈঠক শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পরে মন্ত্রী মোস্তাফা জব্বারের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তিনি ঘোষণা দেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে সিদ্ধান্ত আসা পর্যন্ত তাদের কর্মসূচি স্থগিত করা হলো। কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি  এস এম আনোয়ার পারভেজও এ ঘোষণার সঙ্গে একমত প্রকাশ করেন।

প্রসঙ্গত, করোনার প্রাদুর্ভাবের মধ্যে ডিএসসিসি হঠাৎ করেই ইন্টারনেট সার্ভিস প্রভাইডার ও কেবল টিভি নেটওয়ার্কের ঝুলন্ত তার অপসারণ শুরু করে। আইএসপিএবি ও কেয়াব এর বিরুদ্ধে গত সোমবার সংবাদ সম্মেলন করে নিজেদের কর্মসূচি ঘোষণা করে। প্রতীকী এই কর্মসূচিতে প্রতিদিন তিন ঘণ্টা করে সারা দেশের বাসাবাড়ি, অফিস, ব্যাংকসহ সব পর্যায়ে ইন্টারনেট ডাটা কানেক্টিভিটি ও কেবল টিভি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। 

সংগঠন দুটির দাবি, লাস্ট মাইল কেবলের  স্থায়ী সমাধান না করা পর্যন্ত তাদের ঝুলন্ত তার  অপসারণ করা যাবে না। আইএসপিএপি, কোয়াব, বিটিআরসি, এনটিটিএন ও সিটি করপোরেশনের সমন্বয়ে লাস্ট মাইল কেবল স্থাপন করা হয়েছে কি না তা নিশ্চিত করতে একটি কমিটির মাধ্যমে সরেজমিন তদন্ত করতে হবে।

দেশজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা, সন্ধ্যায় অবসান গতকাল সন্ধ্যায় সর্বশেষ ওই প্রতীকী কর্মসূচি সাময়িক স্থগিত হওয়ার আগ পর্যন্ত দেশজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা অব্যাহত ছিল। ব্রডব্যান্ড ইন্টারনেট আজ রবিবার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টা বন্ধ রাখার ওই সিদ্ধান্তে বাংলাদেশ ব্যাংক ডাক ও টেলিযোগাযোগ বিভাগে তাদের উদ্বেগের কথা জানায়।

করোনার প্রাদুর্ভাবের কারণে পড়ালেখা হয়ে পড়েছে অনলাইননির্ভর। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা ব্রডব্যান্ড কানেকশনের ওপরই বেশি নির্ভরশীল। ইন্টারনেট সংযোগ তিন ঘণ্টা বন্ধ রাখার ঘোষণায় তাঁরা অনেকটাই হতাশ হয়ে পড়েছিলেন।

ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ গতকাল বিকেলে কালের কণ্ঠকে বলেন, 'আমাদের ক্লাসগুলো মূলত সকাল ১০টা থেকেই শুরু হয়। একসঙ্গে ২০টি বিভাগের ক্লাস চলে। আর সকাল ১০টা থেকে ইন্টারনেট বন্ধ থাকলে বড় সমস্যা হবে।'

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. জাকির হাসান (আইটি মেইনটেন্যান্স) বলেন, 'গ্রাহকদের ভোগান্তি যাতে না হয়, সে জন্য আমরা বিকল্প উপায়ে যতটা সম্ভব সেবা দিতে ব্যাংকগুলোকে কিছু নির্দেশনা দিয়েছি।'

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান আলী রেজা ইফতেখার বলেন, 'বিষয়টি নিয়ে আজ (গতকাল) সন্ধ্যায় আন্ত মন্ত্রণালয় মিটিং হওয়ার কথা রয়েছে। আমরা ওই মিটিংয়ের দিকে তাকিয়ে আছি। কোনো সুরাহা না হলে সবাই ভোগান্তির শিকার হবেন। কারণ বিকল্প উপায়ে কারো পক্ষেই এত দীর্ঘ সময় সেবা দেওয়া সম্ভব নয়।'

বাংলাদেশ ই-কমার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দেশে এখন ৭০ লাখ ব্যবসায়ী আছেন, যাঁরা ইন্টারনেটনির্ভর ব্যবসা করছেন। করোনা পরিস্থিতি ইন্টারনেটনির্ভর ব্যবসা আরো গুরুত্বপূর্ণ করে তুলেছে।

ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, বাংলাদেশের সব ব্যবসা হয় এখন ইন্টারনেট ব্যবহার করে। গার্মেন্ট থেকে শুরু করে ফ্রি-ল্যান্সিং পর্যন্ত সব কিছু ইন্টারনেটনির্ভর। ফলে ইন্টারনেটসেবা বন্ধ হলে সবই স্থবির হয়ে পড়বে।

ইন্টারনেট বন্ধ থাকলে অর্থনৈতিক কর্মকাণ্ড, শেয়ারবাজার, ব্যাংক, এটিএম বুথ, করপোরেট হাউসসহ ব্যবসা-বাণিজ্যের সব খাতেই ব্রডব্যান্ডনির্ভর অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম বাধাগ্রস্ত হবে।


Source: https://www.kalerkantho.com/online/info-tech/2020/10/18/966720
#29
১০০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম!


স্মার্টফোনে চার্জ দেওয়ার জন্য জনপ্রিয় হয়ে উঠেছে তারবিহীন বা ওয়্যারলেস চার্জিং সিস্টেম। এখন পর্যন্ত ফাস্ট চার্জিং ১২৫ ওয়াট পর্যন্ত দেখা গেলেও ওয়্যারলেস ফাস্ট চার্জিং পিছিয়ে পড়ে আছে। নামকরা সব স্মার্টফোন কম্পানি আগামী বছর ১০০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সিস্টেম বাজারে আনতে চাইছে। জানাচ্ছেন আফরিন তৃষা

একটি চার্জিং ডকের মাধ্যমে ফোনে চার্জ দেওয়ার পদ্ধতিই হলো 'ওয়্যারলেস চার্জিং'। তারবিহীন এই চার্জিং সিস্টেমে কোন ফোন কত দ্রুত চার্জ হয়, এ নিয়ে এক অদৃশ্য প্রতিযোগিতা প্রায় সব নামকরা স্মার্টফোন কম্পানির মাঝেই চলমান। দ্রুত চার্জিং সিস্টেমে দুই বছর ধরে হুয়াওয়ে ও শাওমি অন্যদের তুলনায় বেশ এগিয়ে। এখন পর্যন্ত ফাস্ট চার্জিং ১২৫ ওয়াট পর্যন্ত দেখা গেলেও পিছিয়ে আছে ওয়্যারলেস ফাস্ট চার্জিং। অপো ও হুয়াওয়ে এখন পর্যন্ত ৪০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সিস্টেম বাজারে এনেছে। এদিকে এ বছরই অপো আবার ঘোষণা দিয়েছে ৬৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সিস্টেম আনার। শুধু তা-ই নয়, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে নাকি নামকরা সব স্মার্টফোন কম্পানি আগামী বছর ১০০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সিস্টেম বাজারে ছাড়ার জন্য কাজ করছে।

এই ওয়্যারলেস চার্জারগুলোর যেমন সুবিধা আছে, তেমনি এগুলোর কিছু অসুবিধাও আছে। এগুলোর কার্যক্ষমতা এখনো গতানুগতিক চার্জারের মতো হয়ে ওঠেনি। এর ফলে চার্জিংয়ের গতি অনেকটাই কমে যায়। অন্যান্য চার্জারের তুলনায় এগুলোতে তাপও নিঃসৃত হয়ে থাকে বেশি।

এদিকে ব্যাটারির চার্জিং সাইকলের দিক থেকে দেখতে গেলে অপোর ১২৫ ওয়াট চার্জিং সিস্টেমে ৮০০ চার্জিং সাইকল অতিক্রম হলেই ব্যাটারি ৮০ শতাংশ দুর্বল হয়ে পড়ে আর ৬৫ ওয়াট চার্জিং সিস্টেমে ৮০০ চার্জিং সাইকল অতিক্রম হলেই ব্যাটারি ৯০ শতাংশ দুর্বল হয়ে পড়ে।

তারযুক্ত চার্জিং ব্যবস্থাতেই যদি ব্যাটারির এই দশা হয়ে থাকে তাহলে ১০০ ওয়াট ওয়্যারলেস চার্জিং ব্যবস্থায় ব্যাটারির পারফরম্যান্স কত দিন ধরে রাখা সম্ভব এটিও চিন্তার বিষয়।

যদিও ফোন কম্পানিগুলো এই চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য চেষ্টার কোনো কমতি রাখছে না। এর পরও এখন পর্যন্ত সমস্যাবিহীন ওয়্যারলেস চার্জিং সিস্টেম কোনো কম্পানিই বাজারে আনতে পারেনি।


Source: https://www.kalerkantho.com/online/info-tech/2020/10/18/966740
#30
গুনগুন গান গেয়ে সার্চ করা যাবে গুগলে!


গুগলে গান খুঁজতে এখন আর টাইপ করতে হবে না; বরং গুনগুন করে সেই গান গাইলেই চলবে। ঠিকঠাক সুরে গাইতে না পারলেও সমস্যা নেই। সুর কাছাকাছি থাকলেই একটি তালিকা সার্চ অপশনে চলে আসবে ব্যবহারকারীর কাছে। ১০ থেকে ১৫ সেকেন্ডের মধ্যে গুগল সেই ফলাফল দেখাবে।

তালিকায় গানের শিরোনাম, শিল্পীর নাম এবং ইউটিউব অপশন পাওয়া যাবে। এরই মধ্যে 'হাম টু সার্চ' নামের এই ফিচারটি অ্যানড্রয়েড ও আইওএস ডিভাইসে পাওয়া যাচ্ছে। 

সূত্র : দ্য ভার্জ
#31
দেশে চালু হলো মাইক্রোসফটের উদ্যোগ


বাংলাদেশে চালু করা হয়েছে মাইক্রোসফটের উদ্যোগ 'হাইওয়ে টু আ ১০০ ইউনিকর্নস'। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালী করতে এই উদ্যোগ নিয়েছে 'মাইক্রোসফট ফর স্টার্টআপস'।

ভারতে এ উদ্যোগের সফলতার পর বাংলাদেশেও চালু করা হলো এই উদ্যোগ। ভারতে ছয়টি প্রদেশ থেকে ৫৬টি স্টার্টআপ ইমার্জ এক্স প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়। এই প্রতিযোগিতা থেকে ১৬টি দেশের অংশগ্রহণকারী স্টার্টআপগুলোর মধ্য থেকে বিজয়ীদের বৈশ্বিক বাজারে প্রবেশ সংক্রান্ত নানা সুবিধা দেওয়া হবে, যার মধ্যে রয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় মেন্টরদের নিয়ে ফাউন্ডার বুটক্যাম্প, বিনিয়োগপ্রাপ্তির সুযোগ, মেন্টরশিপ, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং ও অন্যান্য বিষয়ের ক্ষেত্রে সহায়তা।

এ নিয়ে মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আফিফ মোহাম্মদ আলী বলেন, 'বাংলাদেশে স্টার্টআপগুলোর জন্য সহায়তামূলক ইকোসিস্টেম তৈরিতে মাইক্রোসফট কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মতো উদীয়মান বাজার বিশ্বের দ্রুত প্রবৃদ্ধিশীল অর্থনীতির মধ্যে অবস্থান করে নেবে।'


Source: https://www.kalerkantho.com/online/info-tech/2020/10/19/967096
#32

প্রতিদিন ৩ ঘণ্টা করে ইন্টারনেট কি আসলেই বন্ধ থাকবে?


রাজধানীতে পরিকল্পনাহীন তার অপসারণে শুধু অর্থনীতি নয়, দাপ্তরিক কার্যক্রমও স্থবির হয়ে পড়ার শঙ্কা রয়েছে। কেবল অপারেটরেরা ধর্মঘট শুরু করলে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বাংলাদেশ। আলোচনার মাধ্যমে এ পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে সবপক্ষ।

নানা আপত্তি, অসুবিধা জানানোর পরও থেমে নেই রাজধানীতে চলছে ঝুলন্ত তার অপসারণ অভিযান। করা হয়নি বিকল্প কোনো ব্যবস্থাও। ইন্টারনেট কিংবা স্যাটেলাইট সংযোগ সেবা পেতে চরম ভোগান্তি পড়েছেন রাজধানীর লাখ লাখ মানুষ। লোকসানে পড়ে আগামী রবিবার (১৮ অক্টোবর) থেকে প্রতিদিন তিন ঘণ্টা করে সারা দেশে ইন্টারনেট ও কেবল টিভি সেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে সেবাদাতারা।  সারা দেশে প্রতিদিন তিন ঘণ্টা ইন্টারনেট ও কেব্‌ল টিভি (ডিশ) সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্তে অটল রয়েছে আইএসপিএবি ও কোয়াব। 

কোনো কোনো ইন্টারনেট সেবাদাতা বড় প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের সেবা বন্ধের বিষয়টি জানিয়ে ই-মেইল ও মোবাইল মেসেজ পাঠানো শুরু করেছে। যেমন আজ লিংক-৩ টেকনোলজি গ্রাহকদের ই-মেইল পাঠিয়ে আগামী রবিবার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ইন্টারনেট সেবা বন্ধ থাকার বিষয়টি জানায়।

গত ৫ আগস্ট থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) রাস্তার ওপরে ঝুলে থাকা তার অপসারণে অভিযান পরিচালনা করছে। তারা বলছে, করপোরেশন এলাকায় ব্যবসা করতে হলে তাদের লিখিত অনুমতি নিতে হবে। এরা কেউ সিটি করপোরেশনের অনুমতি নেননি। গতকাল বুধবার পর্যন্ত দক্ষিণ সিটি ৪৮টি এলাকায় অভিযান চালিয়ে ২৮৫টি বিদ্যুতের খুঁটি থেকে ঝুলন্ত কেব্‌ল অপসারণ করেছে।

দক্ষিণে অভিযান চললেও উত্তর সিটিতে অন্য চিত্র দেখা গেল। উত্তরের মেয়র সেবাদাতাদের সঙ্গে আলোচনা করে একেকটি এলাকা বা সড়ক নির্ধারণ করে পর্যায়ক্রমে সেখানকার ঝুলন্ত তার অপসারণ করছে। উত্তরে ইতোমধ্যে উত্তরা ৪ নম্বর সেক্টরের কয়েকটি সড়ক ও গুলশান অ্যাভিনিউ সড়কের দুই পাশের ঝুলন্ত কেব্‌ল অপসারণ করা হয়েছে।

করোনা সংকট মোকাবিলা করে দেশের অর্থনীতির স্বাভাবিক গতি ধরে রাখতে সারাবিশ্বই নির্ভর করছে অনলাইন যোগাযোগের ওপর। এ অবস্থায় হঠাৎ করে তার অপসারণে স্থবির হয়ে পড়ছে অর্থনৈতিক ও দাপ্তরিক নানা কাজকর্ম। দেশের দুই শেয়ারবাজারের লেনদেন, কেন্দ্রীয় ব্যাংক এমনকি বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রমও হচ্ছে বাধাগ্রস্ত। নিরবচ্ছিন্ন ইন্টারনেট না পেলে বন্ধ থাকবে এটিএম সেবাও। এতে শত শত কোটি টাকা লোকসানের আশঙ্কা করছেন প্রযুক্তিবিদরা।

এদিকে, ১৭ অক্টোবরের মধ্যে চলমান সমস্যা সমাধানের সিটি করপোরেশন সময়সীমা বেধে দিয়েছেন, ইন্টারনেট ও ডিস সেবা প্রদানকারী দুটি সংগঠনের নেতারা।


Source: https://www.kalerkantho.com/online/info-tech/2020/10/16/966111
#33
Dell Latitude 5410 Drivers For Windows 10 (64bit)


Hi! This Rubel from dolphin.com.bd. Dell has launched two business devices of the Latitude 5000 line. Dell Latitude 5510 is equipped with a 15.6-inch display with a resolution of 1366x768 or 1920x1080 pixels, with a brightness of 220 or 300 nits, an option with a touchscreen is available. Case dimensions are 359x236x22.5 mm, weight 1.82 kg. Dell Latitude 5410, in addition to similar options, but already a 14-inch, screen, also offers a version with a privacy protection function, and the dimensions of the case reach 323x216x23 mm, weight 1.52 kg.

Other characteristics of the laptops are identical: Intel low-voltage processors of the Comet Lake generation up to Core i7-10810U, AMD Radeon RX640 discrete graphics, RAM up to 32 GB, a couple of drives (HDD + SSD). A variety of ports and connectors are available here: three USB 3.1, USB Type-C or Thunderbolt 3, HDMI, RJ-45, combined audio jack, slots for microSD cards, smart cards and USIM. The battery capacity can be up to 42 Wh, 51 Wh or 68 Wh.


#34
আইফোন ১২ আসছে ১৩ অক্টোবর


https://www.dolphin.com.bd/

আইফোন উন্মোচন ইভেন্টের আমন্ত্রণপত্র পাঠানো শুরু করেছে অ্যাপল। আমন্ত্রণপত্রে লেখা, ১৩ অক্টোবর অ্যাপল পার্ক থেকে প্রচারিত ইভেন্টটি দেখা যাবে অ্যাপল ডটকম ওয়েবসাইটে। ইভেন্ট শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

এ বছর নতুন চারটি আইফোন আনতে পারে অ্যাপল। এই চার মডেল হলো আইফোন ১২ মিনি, আইফোন ১২, আইফোন ১২ প্রো, আইফোন ১২ ম্যাক্স প্রো। প্রতিটি ফোনেই থাকবে ফাইভজি সুবিধা। আইফোনগুলোর আকার হবে ৫.৪ ইঞ্চি থেকে ৬.৭ ইঞ্চির মধ্যে। আইফোন বাদেও লোকেশন ট্র্যাকিং ডিভাইস এয়ারট্যাগস, হোমপড ও হেডফোন থাকবে নতুন পণ্যের তালিকায়।


Source: https://www.kalerkantho.com/online/info-tech/2020/10/08/963397

#35
বছরের সবচেয়ে স্লিম স্মার্টফোন নিয়ে এলো ভিভো


https://www.dolphin.com.bd/

বাংলাদেশের বাজারে নতুন একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন 'ভিভো ভি২০' নিয়ে এসেছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। স্মার্টফোনটিতে প্রথমবারের মতো আই অটোফোকাস প্রযুক্তি যুক্ত করা হয়েছে। অন্যান্য স্মার্টফোনে ৩৫ থেকে ৪০ সেন্টিমিটার পর্যন্ত ফোকাস করা যায়। তবে, ভিভো ভি২০ এর আই অটোফোকাস প্রযুক্তি বিষয়বস্তু যতদূরই হোক না কেনো তাকে স্বয়ংক্রিয়ভাবে ফোকাস করে। এমনকি বিষয়বস্তু চলমান হলেও ফোকাস ধরে রাখতে পারে এই প্রযুক্তি। তাই স্পষ্ট ছবি তুলতে সহায়তা করবে ভিভো ভি২০।

এছাড়াও ভিভো ভি২০তে এজি গ্লাস, ডুয়েল ভিডিও ক্যামেরাসহ দারুণ কিছু প্রযুক্তি যুক্ত করা হয়েছে। স্মার্টফোনটিতে ৪৪ এমপি সেলফি ক্যামেরা রয়েছে। যা এ যাবৎকালের সবচেয়ে বড় সেলফি ক্যামেরা।



শুক্রবার বাজারে ৩২ হাজার ৯৯০ টাকা মূল্যের ভিভো ভি২০ আনার ঘোষণা দেয় ভিভো। এ স্মার্টফোনটি কিনতে বাংলাদেশি গ্রাহকরা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত প্রি-বুকিং দিতে পারবেন।

স্মার্টফোনটির আরেকটি বৈশিষ্ট্য-এর স্লিমনেস। ভিভো ভি২০ এর থিকনেস মাত্র ৭ দশমিক ৩৮ মি.মি.। বাজারে বর্তমানে বিদ্যমান সবচেয়ে সরু স্মার্টফোনটি ৭ দশমিক ৪৮ মি.মি.। ভিভো ভি২০ বাজারে এলে এটিই হবে সবচেয়ে সরু স্মার্টফোন।

ডুয়েল ভিডিও ক্যামেরার কারণে এখন একই সময়ে সামনে এবং পেছনের ক্যামেরায় ভিডিও করা যাবে। তাই অনলাইনে ক্লাস করতে কিংবা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরিতে স্মার্টফোনটি কাজে লাগবে। সামনের ভিডিও ক্যামেরায় রয়েছে স্লো মোশন প্রযুক্তি।



ভিভো ভি২০ এর ডিসপ্লেটি ৬ দশমিক ৪৪ ইঞ্চির-যাতে এজি গ্লাস প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এছাড়াও ৩৩ ওয়াট ফ্লাশ চার্জের এই ফোনে ৪০০০ এমএইচ ব্যাটারি যুক্ত করা হয়েছে।

ভিভো ভি২০ এর পেছনে তিনটি ক্যামেরা যুক্ত করা হয়েছে। ক্যামেরাগুলো যথাক্রমে ৬৪, ৮ ও ২ এমপির। এবং সামনের ক্যামেরাটি ৪৪ এমপির অটোফোকাস যুক্ত। এছাড়া সুপার ওয়াইড অ্যাঙ্গেল নাইট মোড ও ট্রাইপোড নাইট মোডের কারণে গভীর অন্ধকারেও ভালো ছবি তোলা যাবে।

স্মার্টফোনটির  র‌্যাম ও রম ৮ ও ১২৮ জিবির। ভিভো ভি২০ পরিচালিত হবে ফানটাচ ওএস১১ ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০ জি দিয়ে। বাংলাদেশে ভিভো ভি২০ পাওয়া যাবে সানসেট মেলোডি ও মিডনাইট জ্যাজ রঙে।


Source: https://www.kalerkantho.com/online/info-tech/2020/10/10/963950
#36
দেশের বাজারে আসছে হুয়াওয়ে ওয়াচ ফিট


https://www.dolphin.com.bd/

বাংলাদেশের বাজারে নতুন স্মার্টওয়াচ আনছে হুয়াওয়ে। ওয়াচ ফিট নামের এই ঘড়িটি ১২ অক্টোবর থেকে হুয়াওয়ের অনুমোদিত বিক্রয় কেন্দ্রে পাওয়া যাবে। দেশের বাজারে এই ওয়াচ ফিটের দাম ধরা হয়েছে ৯ হাজার ৯৯৯ টাকা।

হুয়াওয়ে ওয়াচ ফিটের ডিসপ্লে রাউন্ডেড রেক্টাঙ্গুলার। এর আকার ১.৬৪ ইঞ্চি। এতে অ্যামোলিড এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি স্মার্টওয়াচ হলেও ডিভাইসটিতে ফিটনেসের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ঘুমের সময় কব্জিতে এই ওয়াচ পরে থাকলে ব্যবহারকারী হৃদস্পন্দন পর্যবেক্ষণ করবে। হার্ট রেট পরিমাপের জন্য হুয়াওয়ের নিজস্ব ট্রুসিন ৪ দশমিক শূন্য এবং ট্রুস্লিপ ২ দশমিক শূন্য প্রযুক্তির সংমিশ্রণ ঘটানো হয়েছে। ঘুমের অবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি, শ্বাস-প্রশ্বাসের গুণগতমান বিশ্লেষণ এবং রেস্টিং হার্ট রেট ও রক্তে অক্সিজেন প্রবাহসহ রিয়েল টাইম হার্ট রেট পর্যবেক্ষণ করবে। ডিভাইসটি থেকে ২৪ ঘণ্টায় হার্টরেটের একটি ইনফোগ্রাফিক ডাটা পাওয়া যাবে।

হুয়াওয়ের পরিবেশক স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, 'বাংলাদেশি গ্রাহকদের জন্য হুয়াওয়ে সব সময় চেষ্টা করে উদ্ভাবনী পণ্য দিয়ে গুণগতমান সম্পন্ন অভিজ্ঞতা দিতে। আমাদের সর্বশেষ পণ্য ওয়াচ ফিট তেমনই অভিজ্ঞতা দেবে গ্রাহকদের। আমরা সব সময় চেষ্টা করব দেশের গ্রাহকদের স্মার্ট লাইফ উপহার দিতে।'

ওয়াচটি ব্যবহারকারীকে পার্সোনাল ট্রেইনারের মতো স্বাস্থ্য সুরক্ষায় দিক-নির্দেশনা দেবে। এর ইন্টেলিজেন্ট প্রযুক্তি ৪৪টি শারীরিক ভঙ্গি শনাক্ত করতে পারে। যার মাধ্যমে ১২টি আলাদা ওয়ার্কআউট পূরণ করা যাবে। গ্যাজেটটির স্ট্যান্ডআপ রিমাইন্ডার ব্যবহারকারীদের সব সময় অ্যাকটিভ রাখতে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। ফলে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে। অন্যান্য ফিটনেস ফিচার হিসেবে আছে এনিমেটেড ফিটনেস কোর্স। ওয়াচটিতে অসংখ্য ভিন্নধর্মী ওয়াচ ফেস ডিজাইন অপশন রয়েছে। যা হুয়াওয়ের ওয়াচ ফেস স্টোর থেকে নামিয়ে নেওয়া যাবে।

স্মার্ট টেকনোলজির হুয়াওয়ের প্রোডাক্ট ম্যানেজার শুভংকর গোলদার জনি বলেন, 'হুয়াওয়ে ওয়াচ ফিট বাংলাদেশের বাজারে এই বাজেটের মধ্যে পাওয়া সেরা স্মার্টওয়াচ। এটি ব্যবহারকারীর কব্জিতে স্টাইল যুক্ত করার পাশাপাশি ব্যক্তিগত ফিটনেস প্রশিক্ষক হিসেবে কাজ করবে।'


Source: https://www.kalerkantho.com/online/info-tech/2020/10/08/963558
#37
ট্যাবলেটের হালচাল


একসময় ল্যাপটপের বিকল্প হিসেবে উত্থান হয়েছিল ট্যাবলেট পিসি ওরফে ট্যাবের। প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো বেশ নজর দিয়েছিল সেসব দিকে। কী অ্যানড্রয়েড, কী আইওএস অপারেটিং সিস্টেম—জনপ্রিয় হয়েছিল বেশ কিছু ট্যাবও। কিন্তু বড় পর্দার স্মার্টফোন এসে ট্যাবকে একপ্রকার হটিয়েই দিল বাজার থেকে। বিশ্বের বাজারেই বা কী অবস্থা ট্যাবের? খোঁজখবর নিয়ে জানাচ্ছেন এস এম তাহমিদ

২০১০ সালে বাজারে এসেছিল বিশ্বের প্রথম আইপ্যাড। তার মাধ্যমেই শুরু হয়েছিল আধুনিক ট্যাবলেটের যুগ। এরপর অ্যানড্রয়েড ট্যাবলেটের মাধ্যমে পুরোদমে বাড়তে শুরু করে এই বাজার। সঙ্গে যোগ হয় ব্ল্যাকবেরি ও পামওএসচালিত ট্যাবলেট, মাইক্রোসফটও উইন্ডোজচালিত সারফেস ট্যাবলেটের মাধ্যমে প্রতিযোগিতায় নাম লেখায়। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ছিল ট্যাবলেটের স্বর্ণযুগ। বছরে ২২ কোটিরও বেশি ইউনিট ট্যাবলেট কিনেছিল ব্যবহারকারীরা। সেই সময় স্মার্টফোনের ডিসপ্লের সাইজ ছিল ৩ থেকে ৪.৫ ইঞ্চি, ৭-৯ ইঞ্চি ডিসপ্লের ট্যাবলেটই ছিল চলার পথে খবর বা বই পড়ার জন্য আদর্শ। এরপর ধীরে ধীরে ফোনের আকৃতি বৃদ্ধি পেতে থাকে, স্যামসাং বাজারে নিয়ে আসতে থাকে গ্যালাক্সি নোট ও মেগা সিরিজের সব ট্যাবলেট। ফোনের দিকেই ঝুঁকে পড়ে ক্রেতারা, অ্যানড্রয়েড ট্যাবলেটের বাজার প্রায় শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত টিকে যায় অ্যাপলের আইপ্যাড, মাইক্রোসফটের সারফেস সিরিজ এবং স্যামসাংয়ের অ্যানড্রয়েডকে আমূল বদলে নিজস্ব সংস্করণে তৈরি গ্যালাক্সি ট্যাব।

যেখানে আজ ল্যাপটপের ওজন এক কিলোগ্রামেরও কম, তার মধ্যেই পাওয়া যাচ্ছে ১০ ঘণ্টা ব্যাটারি লাইফ ও টাচস্ক্রিন, সেখানে ট্যাবলেট আলাদা করে কেনার প্রয়োজনীয়তা নেই বললেই চলে। বই পড়তে হলে ই-বুক রিডার কেনাই শ্রেয়, আর বাকি কাজের জন্য স্মার্টফোন তো আছেই। ফলে ট্যাবলেট নির্মাতাদের নতুন করে ভাবতে হয়েছে কিভাবে তাদের ডিভাইসগুলো আকর্ষণীয় করে তোলা যায়। দ্রুতই স্যামসাং এবং পরবর্তী সময়ে মাইক্রোসফট আবিষ্কার করে, ট্যাবলেটের ডিসপ্লেতে স্টাইলাস বা পেন ব্যবহারের সুবিধা দিলে শিল্পীরা তাঁদের ক্যানভাস হিসেবে ট্যাবলেট ব্যবহার করতে পছন্দ করছেন। ফলে জন্ম নেয় গ্যালাক্সি ট্যাব নোট এবং বর্তমানে এস সিরিজ, মাইক্রোসফট সারফেস প্রো সিরিজের জন্য তৈরি করে সারফেস পেন এবং একসময় অ্যাপলও তাদের স্টাইলাস বর্জনের নীতি বাদ দিয়ে অ্যাপল পেন্সিলের ব্যবহার শুরু করে আইপ্যাডে। ক্যানভাস হিসেবে ব্যবহারের জন্য ডিসপ্লে সাইজ বাড়িয়ে ১০ থেকে ১৩ ইঞ্চি করা হয়, মাইক্রোসফট তৈরি করে ১৫ ইঞ্চি ট্যাবলেট-ল্যাপটপ হাইব্রিড।

তবে শুধু শিল্পীরাই নন, শিশু ও বৃদ্ধদেরও পছন্দ বড়সড় ডিভাইস—সেটা দ্রুতই অ্যামাজন আবিষ্কার করে। যার ফলে তারা বাজারে সবচেয়ে কম দামে বিক্রি শুরু করে তাদের ফায়ার ট্যাবলেট। ছোটখাটো গেম খেলা, শিক্ষামূলক ও কার্টুন ভিডিও দেখা থেকে শুরু করে ঘরের স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ এবং পুরো পরিবারের ভিডিও কলের যন্ত্র হিসেবে ফায়ার ট্যাবলেট সবার মনে স্থান করে নেয়। অবশ্য আজ সেই স্থানটির জন্য লেনোভো, গুগল ও নেস্ট মিলে ব্যাটারিহীন, সরাসরি বিদ্যুত্চালিত এবং সব সময়ই চালু ট্যাবলেট ডিভাইস তৈরি শুরু করেছে, যার নাম দেওয়া হয়েছে স্মার্ট ডিসপ্লে। তবে এ ধরনের ডিভাইসকে ট্যাবলেট না বলে বরং ইন্টারঅ্যাকটিভ টেলিভিশন বলাই শ্রেয়। স্যামসাং এ বাজারের জন্য 'গ্যালাক্সি ভিও' নামের একটি ট্যাবলেট তৈরি করেছিল, যার ডিসপ্লে ছিল ২২ ইঞ্চি, যা কি না ইতিহাসের সবচেয়ে বড় অ্যানড্রয়েড ট্যাবলেট। অবশ্য সেটি বাজার ধরতে পারেনি মোটেই।

তবে এসব ব্যবহারের ফলে ট্যাবলেট বাজার একেবারে ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়ে যায়। প্রতিবছর এখনো ১০ কোটি থেকে ১৫ কোটি ইউনিট ট্যাবলেট বিক্রি হয়ে থাকে, যদিও তার মধ্যে অ্যানড্রয়েড ট্যাবলেটের সংখ্যা বেশ কম আর অর্ধেকের বেশি বাজার আইপ্যাডের দখলে। অ্যানড্রয়েড ট্যাবলেটের বাজারের বেশির ভাগ দখল করে আছে স্যামসাং, এর পরই আছে লেনোভো এবং তারপর হুয়াওয়ে। সারফেস এবং অন্যান্য উইন্ডোজ ট্যাবলেট ও হাইব্রিডের বাজারও একেবারে মন্দ নয়। অ্যামাজন ফায়ার সিরিজের ট্যাবলেটগুলোর বিক্রি আছে আইপ্যাড ও উইন্ডোজ ট্যাবলেটের মাঝামাঝি।

এ বছরের শুরুতেই বিশ্বের অর্থনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে কভিড-১৯। প্রতিটি দেশে চলছে লকডাউন, বাসায় বসে কাজ করছেন চাকরিজীবীরা, আর ছাত্র-ছাত্রীদের করতে হচ্ছে অনলাইনে দূরশিক্ষণ। ফলে প্রায় সারা দিনই ভিডিও কলে ব্যস্ত থাকতে হচ্ছে সবাইকে, যার জন্য ট্যাবলেট আদর্শ ডিভাইস। ফলে প্রায় ২০ শতাংশ বেড়েছে ট্যাবলেট বিক্রি। তবে মজার বিষয়, অ্যাপলের বিক্রি আশানুরূপ বাড়েনি। উল্টো অ্যানড্রয়েড ও অ্যামাজন ট্যাবলেট বিক্রি বাড়ার ফলে অ্যাপলের বাজার ৫৬ শতাংশ থেকে ৪৮ শতাংশে নেমে এসেছে। সবচেয়ে বেশি বিক্রি বেড়েছে স্যামসাং ও অ্যাপলের, আর তৃতীয় অবস্থানে আছে মাইক্রোসফট এবং অন্য নির্মাতারা।

বিগত বছরগুলোতে ট্যাবলেট বাজারে প্রতিটি নির্মাতার বেশ কয়েক মডেলের ট্যাবলেট পাওয়া গেলেও ধীরে ধীরে বেশির ভাগ কম্পানিই ট্যাবলেট তৈরি থেকে সরে আসায় ক্রেতাদের পছন্দ অনেকটাই কমে গেছে। হুয়াওয়ে, স্যামসাং, লেনোভো ও অ্যামাজনের বাইরে আর তেমন কোনো নির্মাতা অ্যানড্রয়েড ট্যাবলেট নিয়ে কাজ করছে না। যারা বাজেটের মধ্যে ট্যাবলেট খুঁজছে তাদের জন্য অ্যামাজন ফায়ার ৭, ফায়ার ৮ এইচডি ও ফায়ার ১০ এইচডি হতে পারে আদর্শ। হাইডেফিনিশন ডিসপ্লে, মাঝারি মানের পারফরম্যান্স এবং মাত্র চার হাজার ৫০০ টাকা থেকে শুরু এই ট্যাবলেটগুলো শিশুদের জন্যও উপযোগী। কেননা প্লাস্টিক বডির এই ডিভাইসগুলো সহজে ভাঙার আশঙ্কা নেই, আবার দামে সাশ্রয়ী হওয়ায় নষ্ট হয়ে গেলেও বড় ক্ষতি হবে না। সমস্যা দুটি। প্রথমত, অ্যামাজন ট্যাবলেট দেশে সরাসরি বিক্রি হয় না এবং পাওয়া দুষ্কর। আর দ্বিতীয় সমস্যা, ট্যাবলেটগুলোতে গুগল প্লেস্টোর নেই। অ্যামাজন অ্যাপ স্টোরে থাকা অ্যাপের মধ্যেই ডিভাইসগুলো সীমাবদ্ধ।

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৬ লাইট ও ট্যাব এ হতে পারে বাজেট ক্রেতাদের জন্য আদর্শ। ট্যাবলেটগুলোর মূল্য ১২ হাজার টাকা থেকে শুরু, হাইডেফিনিশন ডিসপ্লে এবং কোয়াডকোর প্রসেসরসমৃদ্ধ ডিভাইসগুলো ভিডিও কল এবং ই-বুক ও ডকুমেন্ট পড়ার জন্য অত্যন্ত কার্যকর। ডিভাইসগুলোর মধ্যে গুগল প্লেুেস্টার আছে এবং বাংলাদেশের বাজারে সহজেই পাওয়া সম্ভব। তবে গেম খেলা বা কোনো ধরনের ভারী কাজ করার জন্য ট্যাবলেটগুলো একেবারেই যথেষ্ট নয়। বিশেষ করে ট্যাব এ মডেলটিতে ১০৮০পি ডিসপ্লেও দেওয়া হয়নি, তাই ফুল এইচডি ভিডিও দেখেও মজা পাওয়া কষ্টকর।

ট্যাবলেটের বাজারে সবচেয়ে জনপ্রিয় মডেলগুলোর মূল্য নেহাত কম নয়। অ্যাপলের সপ্তম ও অষ্টম প্রজন্মের আইপ্যাড, তৃতীয় প্রজন্মের আইপ্যাড এয়ার ও আইপ্যাড প্রো মডেলগুলো এখনো ট্যাবলেটের বাজারে সবচেয়ে জনপ্রিয়, এর পরই আছে গ্যালাক্সি ট্যাব এস৭ এবং এস৭ প্লাস এবং মাইক্রোসফটের আছে সপ্তম প্রজন্মের সারফেস প্রো ও সারফেসবুক। প্রতিটি ট্যাবলেটের মূল্য ৬০ হাজার টাকা থেকে শুরু করে কয়েক লাখ টাকা পর্যন্ত। কিন্তু প্রতিটি ট্যাবলেটের ফিচার বাজেট ট্যাবলেটের চেয়ে অনেক এগিয়ে, অনেক ক্ষেত্রে এ ট্যাবলেটগুলো দিয়ে ল্যাপটপের কাজ সহজেই চালানো সম্ভব।

আইপ্যাডের ক্ষেত্রে আইপ্যাডওএস অন্য ট্যাবলেটের চেয়ে ডিভাইসগুলোকে এগিয়ে রেখেছে। চাইলেই একসঙ্গে দুই থেকে তিনটি অ্যাপ স্ক্রিন স্প্লিটের মাধ্যমে চালানো সম্ভব। আইপ্যাডের জন্য, বিশেষ করে টাচস্ক্রিনের জন্য উপযোগী করে তৈরি মাইক্রোসফট অফিস ও অ্যাডবি অ্যাপগুলো ল্যাপটপের বেশির ভাগ কাজই সহজে করার সুবিধা দিয়ে থাকে। আইপ্যাডের সঙ্গে ব্যবহারের জন্য কি-বোর্ডগুলো চমৎকার এবং সবচেয়ে বড় ফিচার অ্যাপল পেন্সিল। অত্যন্ত কম লেটেন্সির স্টাইলাসটি আঁকাআঁকি করার জন্য অদ্বিতীয়।

অ্যানড্রয়েড ট্যাবলেটের মধ্যে সেরা বলা যেতে পারে 'গ্যালাক্সি ট্যাব এস৭ প্লাস'। সর্বশেষ ফ্ল্যাগশিপ প্রসেসর, প্রচুর র‌্যাম এবং বাজারের সেরা ডিসপ্লে-সংবলিত ডিভাইসগুলো ল্যাপটপের চেয়ে কোনো দিক দিয়ে কম নয়। সবচেয়ে বড় কথা, স্যামসাং ডেস্ক ইন্টারফেস ট্যাবলেটের মধ্যে একাধিক অ্যাপ একসঙ্গে চালানো খুবই সহজ। ট্যাবলেটের সঙ্গে থাকা কি-বোর্ড কাভার টাইপ করার জন্য খুবই কার্যকর, সঙ্গে আছে গ্যালাক্সি এস পেন ব্যবহার করে আঁকাআঁকি করার সুবিধা।

সারফেস সিরিজের ডিভাইসগুলোর ব্যাপার আলাদা। ইন্টেল প্রসেসরচালিত ট্যাবলেটগুলো পূর্ণাঙ্গ উইন্ডোজ চালাতে সক্ষম। তাই চাইলে ল্যাপটপ ও ডেস্কটপের সব সফটওয়্যার এতে চালানো সম্ভব। সঙ্গে আছে সারফেস পেন ব্যবহার করে ডিজাইন করার সুবিধা। সমস্যা একটিই, উইন্ডোজ টাচ ইন্টারফেসের জন্য ডিজাইন করা নয়।

দিনশেষে ট্যাবলেট কিনতে হলে মাঝারি মূল্যের গ্যালাক্সি ট্যাব বা অ্যাপলের আইপ্যাডই সবার পছন্দের তালিকায় থাকা উচিত।


Source: https://www.kalerkantho.com/online/info-tech/2020/10/11/964344
#38
৯০ মিনিটে করোনা সনাক্ত করবে এই যন্ত্র


https://www.dolphin.com.bd/

বাংলাদেশসহ বিভিন্ন দেশে করোনা পরীক্ষা করে রিপোর্ট পাওয়া সময়সাপেক্ষ ব্যাপার। রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত রোগীকে 'আক্রান্ত' বলা যাবে না। ততদিনে তিনি আরও অনেকের মাঝে ভাইরাস ছড়াতে পারেন। সমস্যা সমাধানে বিজ্ঞানীরা এমন একটি যন্ত্র তৈরি করেছেন, যেটি দ্রুত পরীক্ষা করে করোনাভাইরাস সংক্রমণ নির্ভুলভাবে শনাক্ত করা যাবে মাত্র ৯০ মিনিটে। খবর বিবিসি বাংলার।

লন্ডনের ইমপিরিয়াল কলেজের বিজ্ঞানীরা দেখিয়েছেন, ছোট্ট একটা কম্প্যুটার চিপ কীভাবে ল্যাবরেটরির কাজ করবে এবং করোনাভাইরাসের বর্তমান পরীক্ষায় সংক্রমণ শনাক্ত করে যে ফল পাওয়া যাচ্ছে এই পদ্ধতিও ঠিক একই ফল দেবে। পার্থক্য হলো এই যন্ত্র ফল দিতে সময় নেবে মাত্র ৯০ মিনিট। ইংল্যান্ডের আটটি হাসপাতাল এই যন্ত্র ব্যবহার করে করোনাভাইরাস বহনকারী রোগীদের সফলভাবে এবং দ্রুত শনাক্ত করতে সক্ষম হয়েছে।

ডিএনএনাজ নামে একটি সংস্থা এই যন্ত্রটি তৈরি করছে। তারা বলছে, কেউ যদি গলা বা নাকের ভেতর থেকে সোয়াব বা নমুনা নিতে পারে, তাহলেই সে এই যন্ত্রটি ব্যবহার করতে পারবে। একটি নীল রংএর কাট্রিজ বা আধারের মধ্যে সোয়াবটা রাখতে হবে, যার ভেতর পরীক্ষার জন্য প্রয়োজনীয় রাসায়নিক আছে। আধারটি এরপর জুতার বাক্সের আকারের ছোট একটি যন্ত্রের ভেতর ঢুকিয়ে দিতে হবে, যে যন্ত্র ওই নমুনা বিশ্লেষণ করবে। ওই আধারটি একবার ব্যবহারের পর ফেলে দিতে হবে।

বিসির বিজ্ঞান ও স্বাস্থ্য বিষয়ক সংবাদদাতা জেমস গ্যালাহার লিখেছেন, এই গবেষণার তথ্য প্রকাশিত হয়েছে বিজ্ঞান সাময়িকী ল্যানসেট মাইক্রোবে। সেখানে বলা হয়েছে ৩৮৬ জনের কাছ থেকে সংগ্রহ করা নমুনা ডিএনএনাজ কম্পানির যন্ত্র দিয়ে এবং পাশাপাশি প্রচলিত ল্যাবরেটরিতে পরীক্ষা করে দুটি পরীক্ষার ফলাফল তুলনা করা হয়েছে।

ইমপিরিয়াল কলেজের অধ্যাপক গ্রেয়াম কুক বলেছেন, 'দুটি পরীক্ষার ফলাফল দেখা গেছে একইরকম, যা খুবই আশ্বস্ত হবার মত। বিশেষ করে যখন একটা নতুন প্রযুক্তি আপনি বাজারে আনার চেষ্টা করছেন তখন ফলাফলে তারতম্য না থাকাটা খুবই গুরুত্বপূর্ণ," বলেছেন । অনেক পরীক্ষায় দেখা গেছে, হয়ত সেটা দ্রুত করা যাচ্ছে কিন্তু ফলাফল নির্ভরযোগ্য নয়, আবার কোনটায় ফলাফল নির্ভুল কিন্তু সময় লাগছে, কিন্তু এ ক্ষেত্রে দুটোই সফলভাবে অর্জিত হয়েছে।'

ল্যাবরেটরির পরীক্ষায় যেখানে বলা হচ্ছে রোগীর ভাইরাস নেই, এই যন্ত্রের পরীক্ষাতেও সেই ফলই এসেছে। ল্যাব পরীক্ষা যেখানে বলছে রোগীর ভাইরাস আছে, দ্রুত সময়ের এই পরীক্ষা ৯৪% ক্ষেত্রে একই রেজাল্ট দিয়েছে। এখানে সমস্যা একটা রয়েছে। সেটা হল একটা বাক্স-যন্ত্র দিয়ে একবারে শুধু একটা নমুনাই পরীক্ষা করা সম্ভব। কাজেই কোন প্রতিষ্ঠান যদি একটি বাক্স ব্যবহার করে তাহলে সারা দিনে প্রায় ১৬টার বেশি নমুনা পরীক্ষা করা সম্ভব হবে না।

অধ্যাপক কুক বলেছেন, 'যেসব ক্ষেত্রে আপনার দ্রুত জানা প্রয়োজন কেউ সংক্রমিত কিনা এবং একটা দ্রুত সিদ্ধান্ত নেয়া যেখানে জরুরি, সেখানে এই যন্ত্র খুবই উপযোগী হবে।' তিনি উদাহরণ দিয়ে বলেছেন, গত সপ্তাহে এই যন্ত্র ব্যবহার করে একজন রোগী কোভিড-১৯ আক্রান্ত কিনা তা দ্রুত জানা সম্ভব হয়েছে এবং সাথে সাথে ডেক্সামেথাসোন এবং রেমডেসিভির ওষুধ দিয়ে তার চিকিৎসা শুরু করে দেয়া সম্ভব হয়েছে।

তিনি বলেছেন, এই যন্ত্র হাসপাতালগুলোর জন্য ভবিষ্যতে খুবই উপযোগী হবে। কারণ এটা ব্যবহার করে খুব দ্রুত তারা শনাক্ত করতে পারবে হাসপাতালে ভর্তি হতে আসা রোগী করোনাভাইরাসে আক্রান্ত নাকি তিনি সাধারণ ফ্লু বা শ্বাসযন্ত্রের অন্য ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে বড় বড় জায়গায় যেখানে অনেক মানুষের সমাগম হবে সেখানে পরীক্ষার জন্য এই যন্ত্র হয়ত সঠিক হবে না। যেমন ফুটবল স্টেডিয়ামে। সেখানে হয়তো ৬০ হাজার দর্শক সমাগম হবে, সবাইকে পরীক্ষা করতে গেলে সেখানে ৬০ হাজার যন্ত্র প্রয়োজন হবে। কিন্তু ছোট ভেন্যুতে বা যেখানে অল্প লোক জড়ো হবে, সেখানে এই যন্ত্র অবশ্যই দ্রুত সংক্রমণ শনাক্ত করতে কার্যকর।

ইংল্যান্ডের অন্য একটি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ ওয়ারইক, যারা এই গবেষণার সাথে যুক্ত নয়, সেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লরেন্স ইয়ং বলেছেন এই উদ্ভাবন 'সৃজনশীল' এবং কেউ ভাইরাস বহন করছেন কিনা তা দ্রুত জানতে পারলে সেটা রোগীর দ্রুত চিকিৎসার জন্য যেমন সহায়ক হবে, তেমনি ভাইরাসের বিস্তার ঠেকাতেও এটা খুবই সাহায্য করবে। তবে সব বিজ্ঞানীই বলেছেন এই যন্ত্র ছোট পরিমণ্ডলে উপকারী হবে। কিন্তু মারাত্মক এই ভাইরাসের বিস্তার ঠেকাতে সরকারগুলোকে গণহারে পরীক্ষার ব্যবস্থা অব্যাহত রাখতে হবে।


Source: https://www.kalerkantho.com/online/info-tech/2020/09/18/956776
#39
এক চার্জে ৪ দিন চলবে টেকনো স্পার্ক ৬ এয়ার স্মার্টফোন


https://www.dolphin.com.bd/

দেশের বাজারে হংকং-ভিত্তিক মোবাইল ফোন নির্মাতা টেকনোর স্পার্ক সিরিজের সবশেষ সংযোজন স্মার্টফোন 'টেকনো স্পার্ক ৬ এয়ার' নিয়ে এসেছে ট্রানশান বাংলাদেশ লিমিটেড। ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারির টেকনো স্পার্ক ৬ এয়ার ফোনটি ওশেন ব্লু এবং ক্লাউড হোয়াইট এই দুটি ট্রেন্ডি রঙে পাওয়া যাচ্ছে।

টেকনো স্পার্ক ৬ এয়ার ফোনটিতে রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারি। যা একবার পুরোপুরি চার্জে টানা ৪ দিন ব্যবহার করা এবং ৩৫ দিন স্ট্যান্ডবাই সুবিধা পাওয়া যাবে। এই স্মার্টফোনের বিশাল ব্যাটারি আপনাকে যেমন সঙ্গ দেবে তেমনি দীর্ঘ সময় ধরে ফোনটি দিয়ে কাজ, পড়াশোনা বা বিনোদনও উপভোগ করা যাবে। সীমিত বাজেটের মধ্যে সুবিশাল ব্যাটারি স্মার্টফোন কিনতে চাইলে টেকনো স্পার্ক ৬ এয়ার হবে সঠিক সিদ্ধান্ত।

ট্রানশান বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, বাংলাদেশের বাজারে টেকনো মোবাইল ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তাই এবার প্রযুক্তিবান্ধব তরুণ প্রজম্মের সব রকম প্রয়োজন বুঝেই টেকনো নিয়ে এসেছে নতুন হ্যান্ডসেট স্পার্ক ৬ এয়ার। ফোনটিতে রয়েছে বিশাল ব্যাটারি ও বড় ডিসপ্লে। এ ছাড়া নতুন নতুন ফিচার এবং সাশ্রয়ী দামের কারণে স্পার্ক ৬ এয়ার ক্রেতাবান্ধব ফোন হয়ে উঠবে আশা করছি।

ফোনে ৯০.৬ অনুপাতের স্ক্রিন-টু-বডির ৭ ইঞ্চি বড় ডট নচ এইচডি+ডিসপ্লেও রয়েছে। যাতে ৭২০ বাই ১৬৪০ পিক্সেলের নেটিভ রেজ্যুলিউশন পাওয়া যাবে। বড় ডিসপ্লে হলেও ফোনটি অনেক আরামদায়ক। টেকনো স্পার্ক ৬ এয়ারের ২জিবি+৩২ জিবি সংস্করণের দাম ৯,৯৯০ টাকা এবং ৩জিবি+৬৪জিবি সংস্করণের দাম ১০,৯৯০ টাকা।

কোয়াড ফ্ল্যাশ লাইট সেটআপসহ ১৩এমপি এআই ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ছাড়াও এতে একটি ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর ও একটি থার্ড এআই লেন্স। পেছনের ক্যামেরায় রয়েছে এফ ১.৮ অ্যাপারচার ও কোয়াড ফ্ল্যাশ লাইট সেটআপ। সেলফি তোলার জন্য টেকনো স্পার্ক ৬ এয়ারে রয়েছে একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা।

টেকনো স্পার্ক ৬ এয়ারে রয়েছে অক্টাকোর প্রসেসর এবং ৩ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। ফোনটি কোয়াড কোর প্রসেসরের ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি রমের অন্য আরেকটি সংস্করণেও পাওয়া যাচ্ছে।

অ্যান্ড্রয়েড ১০ চালিত টেকনোর সবশেষ ফোনটিতে হাইওএস ৬.২ এ অডিও শেয়ার রয়েছে। মিউজিক উপভোগ, হোয়াটসঅ্যাপ কল রেকর্ড, স্ট্যাটাস সেভার, সার্ভার প্যানেল ভি ২.০, ওয়াইফাই শেয়ার ছাড়াও রয়েছে আরো অনেক সুবিধা। এতে স্ক্রিন বা ফোনকে স্পর্শ না করে কলগুলো রিসিভ করার সুবিধাও রয়েছে।


Source: https://www.kalerkantho.com/online/info-tech/2020/09/27/959703
#40
ল্যাপটপ থেকে ফ্রিজ- সব চলবে এই এক ডিভাইসে!

কোথাও হয়তো ঘুরতে গেছেন। সঙ্গে আছে প্রয়োজনীয় ল্যাপটপ থেকে শুরু করে হরেক রকম গ্যাজেট। এসব চার্জ করা তো আর চাট্টিখানি কথা নয়। এসবের জন্য তো আর ভাগে ভাগে এত আর পাওয়াব্যাংকও সঙ্গে নিয়ে ঘোরাঘুরি করা যাবে না। আর এ জন্য আছে 'পাওয়ার স্টুডিও ৩০০'।

রেডিওয়ের মতো এই ডিভাইস দিয়ে ল্যাপটপ https://www.dolphin.com.bd/laptop.html থেকে শুরু করে ছোটখাটো ফ্রিজ পর্যন্ত চালানো যাবে।  দাম পড়বে ১৯৯ থেকে ৪১৯ ডলার।     

সূত্র : ম্যাশাবল


Source: https://www.kalerkantho.com/online/info-tech/2020/09/29/960426